শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি প্রথম স্থান অর্জন

ইউনেস্কো ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত “Let’s Talk Well-Being” শীর্ষক জাতীয় সামাজিক ও মানসিক সুস্থতা কর্মসূচির আওতায় আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি প্রথম স্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাবসমূহের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যাম্পাস জীবনে সামাজিক ও মানসিক সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও নির্মাণ করতে হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির নির্মিত ভিডিওটি এর গল্প বলার ধরণ, সামাজিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার জন্য বিচারকমণ্ডলীর সর্বোচ্চ প্রশংসা অর্জন করে। এই অর্জন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Share: